সিঙ্গাপুরে ১ দিনে ২৬ বাংলাদেশি শনাক্ত
সিঙ্গাপুরে ১ দিনে ২৬ বাংলাদেশি শনাক্ত
করোনাভাইরাসের সংক্রমণে পর্যুদস্ত ইউরোপের দুই দেশ ইতালি ও স্পেনের পাশাপাশি এক সপ্তাহ ধরে সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বাড়ছে। গত শনিবার সিঙ্গাপুরে এক দিনেই শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে দক্ষিণ–পূর্ব এশিয়ার এই দেশটিতে ৭৪ জন বাংলাদেশি আক্রান্ত হলেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও বাংলাদেশ হাইকমিশনে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইতালিতে করোনাভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র মিলানে এ পর্যন্ত ৭৫ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। মূলত স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের কাছ থেকে আক্রান্তদের বিষয়ে দূতাবাস তথ্য পেয়েছে। এ ছাড়া স্পেনে অন্তত ৭০ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও প্রবাসীদের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ইতালি, স্পেন, সিঙ্গাপুরসহ বিশ্বের সাতটি দেশে সাড়ে চার শর বেশি
বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে দুই শতাধিক, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে এবং জার্মানিতে ১০ জন আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে দুই শতাধিক, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে এবং জার্মানিতে ১০ জন আক্রান্ত হয়েছেন।


No comments